Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাতক্ষীরায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২

ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ।

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ওয়াবদাহ সড়কের পাশ থেকে বিজন কুমার দে (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিজন কুমার পাইথালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। খবর শুনে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর