Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়ায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৭:৪৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া: মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় অভিযানে ভারতীয় হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিড়ি ও দুটি মোটরসাইকেলসহ প্রায় ৯ লাখ ৭৩ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি।

তিনি জানান, শনিবার (৪ অক্টোবর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার আলম বাজার কবরস্থান সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—গাংনী উপজেলার মঙ্গল মিয়ার ছেলে জুনায়েদ (২৩) ও মৃত মর্জেন আলীর ছেলে রানা হোসেন (২৮)। তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরপাড়া এলাকা থেকে ভারতীয় ৬ হাজার প্যাকেট নিশা বিড়িসহ মো. বাগু মণ্ডল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অধিনায়ক মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে গাংনী ও দৌলতপুর থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর