Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: ফয়জুল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২০:৩৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদী: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলার যেমন পরিস্থিতি না জানি জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে শাড়ি-চুড়ি পড়িয়ে দেয়। কেননা প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের সঙ্গে কেন শান্তি চুক্তি করতে হবে? এটি কি ভিন্ন দেশ! সারাদেশের জেলার জন্য যে আইন, পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে।

তিনি রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ফয়জুল করিম বলেন, সন্ত্রাসবাদ-চাঁদাবাজদের শক্তহাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। দীর্ঘদিন যারা এই দেশ চালিয়েছে তারা মানুষকে শান্তি দিতে পারেনাই। বৈষম্য দূর করতে পারেনাই, জুলুম-অত্যাচর-খুন বন্ধ করতে পারে নাই। তাই একবারের জন্য ইসলামকে পরীক্ষা করে দেখুন। নৌকা, ধানসহ সব দলকেই পরীক্ষা করেছেন, তারা বারবার ফেল করেছে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ইউসুফ আহমাদ মনসুরসহ সংগঠনটির স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর