Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলায় সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার শান্তিনগর গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ পাওয়া যায়।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম জানান, সুফিয়া বেগমের মাথা, কপাল ও কানের গোড়ায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর