Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অভয়ারণ্যে মাছ ধরায় ৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৮:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাগেরহাট: পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের মাছ ধরায় শনিবার (অক্টোবর) সকালে অবৈধভাবে মাছ ধরার সময় কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করে তাদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার সকালে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরা অবস্থায় হাতেনাতে কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ চার জেলেকে আটক করেন।

বিজ্ঞাপন

এ সময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের ৪০ কেজি গলদা, ৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।

আটক জেলেরা হলেন-লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০), ও হামিদ হাওলাদার (৫২)। এদের বাড়ি শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে।

আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করে আসামিদের বাগেরহাট আদালতে পাঠানোর জন্য কচিখালি ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেন স্মার্ট টিমের বনরক্ষীরা।

নামপ্রকাশে অনিচ্ছুক বন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ দুধরাজ খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টিমের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বরসহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ওই
সূত্রটি জানায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর