Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিআর পদ্ধতির নামে একটি দল দেশে ঝামেলা চায়: আসাদুজ্জামান রিপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২২:৩৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনা: জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারমান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের নামে একটি দল দেশে ঝামেলা চায়, নির্বাচন বিলম্বিত করতে চায়। পিআর ইহুদিরা বেশি পছন্দ করে। বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশে পিআর নেই। ৫ আগষ্টের আগে পিআর নিয়ে কেউ দাবি তোলেনি। এখন একটি দল ও তাদের দোষররা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এদেশের মানুষ পিআর মেনে নিবেনা। জনগন ভোট দিবে একজনকে আর নেতা হবে অন্যজন সেটা আবার কেমন কথা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে খুলনার পাইকগাছা পৌরসভা চত্বরে ‘যুব সমাজের অঙ্গিকার, ফেরাতে হবে ভোটের অধিকার’ স্লোগানকে সামনে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলাভিত্তিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এদেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে। ভোটের জন্য ফ্যাসিস্টদের প্রশ্রয় দিবেন না। নিষিদ্ধ দলের কয়েকজন মিলে মিছিল করলে তাদের পিটুনি দিয়ে পুলিশে দেন। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বলেছিলেন, ‘আমরা ভারতকে যা দিয়েছি, তারা আমাদের জামাই আদরে রাখবে।’ তিনি এদেশের জনগনের সম্পদ ভারতে দিয়েছেন। জনগন তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে। আগামীতে যারা এমন কাজ করবে তাদের একই অবস্থা হবে।

ড. রিপন আরো বলেন, দেশনায়ক তারেক রহমান ৩১ দফা দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষনা দিয়েছেন। দলের নেতা-কর্মী, এমপি, মন্ত্রী থেকে শুরু করে সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবেন। ইতিমধ্যে সারাদেশের প্রায় ৬০ হাজার নেতাকর্মীদের বহিস্কার করেছেন। সকলকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা-কয়রা আসন থেকে দল যাকে মনোনয়ন দিবে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাহিদুজ্জামান জনি।

উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাবের আলী।

যুব সমাবেশ সঞ্চালনা করেন পৌর যুবদলের আহবায়ক জি এম রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর