Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের কথা চিন্তা করতে পারে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৬:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইল: এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ সনদ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৩টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই। জুলাই সনদে অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই। জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোন প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী এনসিপি মেনে নিবে না। কোন আইনগত বাধা না থাকা সত্বেও এনসিপি তাদের পছন্দের শাপলা চেয়েছিলো। সেটা দিতেও নির্বাচন কমিশন নানা টালবাহানা শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলেছি শাপলা মার্কা চাই, আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই এনসিপি নির্বাচনে অংশ গ্রহণ করবে। যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমরা আদায় করে নিবো।’

সারজিস আলম আরও বলেন, ‘আমরা মনে করি শাপলা না দেওয়ার কোন প্রশ্নই নেই, শাপলা আমাদের প্রাপ্ত, এনসিপি যদি প্রয়োজন মনে করে শাপলা প্রতীকের জন্য তারা রাজপথে নামবে।’

সমন্নয় সভায় জেলা এনসিপির সমন্নয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর