Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়ায় হাইওয়ে পুলিশের সঙ্গে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৪:৩৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (অপারেশনস-হেডকোয়টার্স) হাবিবুর রহমান খানের সঙ্গে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে তিনি সবাইকে পেশাদারিত্ব, নিষ্ঠা, আন্তরিকতার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। হাইওয়ে পুলিশের কার্যক্রমকে গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। অতীতের মত ফ্যাসিবাদী নয় বরং জনসেবায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সব থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, তিনি বগুড়া রিজিয়নের সার্কেল অফিস বাৎসরিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রিজিয়ন অফিসের প্রতিটি দফতর, ফোর্স ব্যারাক, মেস এবং মেডিকেল স্টোর, দাফতরিক কার্যক্রম এবং শৃঙ্খলা সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময় সভা শেষে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (অপারেশনস-হেডকোয়টার্স) হাবিবুর রহমান খান শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের নিকট একটি মাইক্রোবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

টানা পতনে পুঁজিবাজার
১১ মে ২০২৬ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর