Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাতক্ষীরায় মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৪:২৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. অহিদ মোড়লের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে পাটকেলঘাটা থানার চারাবটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, অহিদ মোড়ল পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশী অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর