Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পশুর নদীতে বোট উলটে যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৯:০৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাগেরহাট: মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকাপ্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বনবিভাগ ও স্থানীয়রা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলী’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে তাদের ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাদের বোটটি উলটে যায়। এসময় বোটের সকলেই নদীতে পড়ে যান। তারা কেউ কেউ সাঁতরে কুলে উঠে আসেন, কাউকে আবার আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্ত নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের ওই নারী পর্যটক। নিখোঁজ হওয়া নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। তার সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বনবিভাগ।

বিজ্ঞাপন

এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজের (নৌবাহিনীর জাহাজ) প্রচন্ড ঢেঁউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উলটে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন ডাঙায় উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর