Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জে ডিবির অভিযানে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শর্টগানের বিপুল পরিমাণ অবৈধ কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১২ বোর শর্টগানের মোট ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মো. মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুল (২১) সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১৫ নভেম্বর) দিকে ডিউটি পালনকালে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটর সাইকেলে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকালের দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসময় মো. মামুন মিয়া এবং মো. উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এসআই আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেফতার করা দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সারাবাংলা/জিজি