Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শেখ হাসিনার মৃতুদণ্ডের রায়ে বগুড়ায় মিষ্টি বিতরণ

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৮:২৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বগুড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

জুলাই যোদ্ধারা সোমবার (১৭ নভেম্বর) বগুড়া শহরের সাতমাথায় সাধারণ মানুষের মাঝে এই মিষ্টি বিতরণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃতুদণ্ডের রায় ঘোষণার পরপরই জুলাই যোদ্ধারা আনন্দ প্রকাশ করেন। পরে একটি আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এনসিপি নেতা ডা. আব্দুল্লাহ আল সানীসহ অন্যান্য নেতারা মিছিল করেন।

বিজ্ঞাপন

এ সময় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে আলাদা একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলিটিও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেয়।

এদিকে, একই সময়ে কে বা কারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন দেয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা নিভিয়ে ফেলে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর