Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীতে নিহত ৩, আহত শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৬:৫৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদী: জেলায় ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে সকাল ১০টা ৩৮ মিনিটে কেপে ওঠে গোটা জেলাসহ আশপাশের জেলা। যার উৎপত্তি স্থল নরসিংদী সদর উপজেলার মাধবদীতে। এর প্রভাবে পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধ্বসে পরে ষাটোর্ধ কাজম আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাছাড়া সদর উপজেলা গাবতলী এলাকায় একতলা ভবনের সিলিং ধ্বসে নিহত হয় ওমর আলী (১০) বছর বয়সী এক শিশু। এসময় আহত হয়েছে তার বাবা ও বোন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর বাবা দেলোয়ার হোসেন মারা গেছেন। এছাড়া অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে,  ভূমিকম্পে ভবন ধ্বসের ঘটনা না থাকলে ছোট ছোট বহু ভবনে ফাটল দেখা দিয়েছে, বহু ভবন ও বাড়ি-ঘরের আসবাপত্রসহ ক্ষতিগ্রস্থ হয়েছে বহু স্থাপনায়। এতে অনেকেই আতঙ্কিত হয়েছেন। তাছাড়া জেলার বিভিন্ন স্থানের ভবন থেকে নামার সময় আহত অন্তত শতাধিত নারী-পুরুষ শিশু নরসিংদী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রণাংশ আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। অন্যদিকে পলাশ উপজেলা সারকারখানার ভেতরের পুরাতন ভবন ফাটল দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর