Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মুন্সীগঞ্জ পৌরসভার উন্নতিকরণ বিষয়ক মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৮:০৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মুন্সীগঞ্জ: অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়নে প্রকল্প মুন্সীগঞ্জ পৌরসভা ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) উদ্যোগে পৌরসভার কর্মকর্তা, পেশাজীবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড এই মতবিনিময় সভার আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুল আলম, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেডের ইঞ্জিনিয়ার আনসার হোসেন, ইঞ্জিনিয়ার মো. পরশ হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সহ- সভাপতি রশীদ আহমেদ, মো. গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন, মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মঈনুদ্দিন আহমেদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম, যুগ্ন- সম্পাদক শেখ মো. রতন, রাজিবুল হাসান জুয়েল প্রমুখ।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে পরিকল্পিত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশন ও শিক্ষাসহ নানান বিষয়ে পরিকল্পনা গ্রহনে আলোচনা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর