Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৪:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে মিরপুর ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা ও সোমবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে তার গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম জানাজা সম্পন্ন হয়।

জানাজায় মরহুমের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার বিকেলে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর