Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘যাদের বসন্তের কোকিলের মতো দেখা যায় মানুষ তাদের বয়কট করবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৭:০৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পঞ্চগড়: নির্বাচনের এক মাস আগে যাদের বসন্তের কোকিলের মতো দেখা যায় এবার মানুষ তাদের বয়কট করবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে দশ দলের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াতের আমির ড. শফিকুর রহমানের শুক্রবারের (২৩ জানুয়ারি) জনসভার প্রস্তুতি পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যাদেরকে নির্বাচনের এক মাস আগে বসন্তের কোকিলের মতো দেখা গিয়েছে পরের চার বছর ১১ মাস আর খুঁজে পাওয়া যায়নি, যাদের দ্বারা মানুষ নির্যাতন ও জুলুমের শিকার হয় এবং যারা জনগণের ভোগান্তির কারণ তাদের মানুষ এবার বয়কট করবে।

তিনি আরও বলেন, পুরো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন পরিবর্তনের পক্ষে। কৃষক শ্রমিক ও মজুরসহ সবাই এখন পরিবর্তনের পক্ষে। প্রত্যেকের বিবেকের মধ্যে অভ্যুত্থানের যে বার্তা তা পৌছে গেছে। মানুষ এবার আর দল মার্কা দেখে, পরিবার দেখে ভোট দিবে না। মানুষ এটা যাচাই করবে কাকে তারা সব সময় পাশে পাবে, কাকে কাছে পেয়েছে, কে তার উপকার না করতে পারলেও ক্ষতি করেনি, মানুষকে তাদেরকে বয়কট করবে যারা তাদের ধমক দিচ্ছে, যারা বলছে ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নিবে, যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে, মামলা থেকে নাম কাটানোর জন্য টাকা খাচ্ছে, যারা মানুষকে বার বার কথা দিয়ে প্রতারিত করেছে কিন্তু কথা রাখতে পারেনি তাদেরও মানুষ এবার বয়কট করবে।

বিজ্ঞাপন

সারজিস বলেন, আগামীকাল সকালে ঐতিহাসিক চিনিকল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যোগ দেবেন। আমাদের দশ দলীয় যে নির্বাচনি জোট, আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট এই জোটের উত্তরবঙ্গের প্রথম জনসভায় এই চিনিকল মাঠের জনসভার মধ্য দিয়ে শুরু হচ্ছে। আমরা মনে করছি পুরো পঞ্চগড় জেলার লাখ লাখ মানুষের সমাগম হবে এই জনসভায়। আজ থেকে প্রচারণা শুরু হলেও আমরা আমিরে জামায়াতের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের প্রচারণা শুরু করতে যাচ্ছি।

সারজিস আরও বলেন, জামায়াতের আমির যখন জনসভার উদ্বোধন করবেন তখন বিজয়ের যে ঢেউ, মানুষের মধ্যে জাগরণের যে ঢেউ তা ইনশায়াল্লাহ ১২ ফেব্রুয়ারি বিজয় পর্যন্ত পৌছাবে। আমিরে জামায়াতের জনসভার মধ্য দিয়ে যে গণজোয়ার তৈরি হবে সেই গণজোয়ার বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু করে সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং ইনশাআল্লাহ ১০ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে।

এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর