Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কাজী রফিকের নির্বাচনি পথসভায় জনতার ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০

কাজী রফিকের নির্বাচনি পথসভা

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনি পথ সভা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সোনাতলা উপজেলার হুয়াকুয়া হাইস্কুল মাঠে এ পথসভা করা হয়। এসময় নির্বাচনি পথসভায় জনতার ঢল নামে।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কাজী রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিনের হতাশা, দমন-পীড়ন ও অধিকারহীনতার অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে। সারা দেশে জনতার সাগরে যে ঢেউ উঠেছে। সেই ঢেউ বইছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়। জনগণের ভালবাসা থেকে। তিনি আরও বলেন, সাারিয়াকান্দি-সোনাতলার বেশির ভাগ মানুষ নদী ভাঙনের শিকার। বিগত সময়ে বিএনপি নদী পাড়ের মানুষের জন্য ব্যাপক কাজ করেছে। ইনশাল্লাহ আগামী ১২ তারিখে বিএনপি নির্বাচিত হলে নদী ভাঙন এলাকায় উন্নয়নমূলক কাজ করা হবে। পরে তিনি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি মোশারফ হোসেন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টীম, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন, নুর আলম সিদ্দিকী বাটুল, এনামুল হক মন্ডল, পিন্টু মণ্ডল, বিপুল মন্ডল, শরিফুল মন্ডল, লিখন মন্ডল, আক্তার হোসেন লিমন, ফারুক আকন্দ, সবুজ আকন্দ, দেলোয়ার হোসেন খাজা প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর