Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণপুরে বিএনপি প্রার্থী হারুনের নির্বাচনি গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮

ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মো. হারুনুর রশিদের মতবিনিময় সভা।

চাঁপাইনবাবগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী সাবেক এমপি জনাব মো. হারুনুর রশিদের নির্বাচনি গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়ায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।

মতবিনিময় সভায় মো. হারুনুর রশিদ বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা বিজয়ের দিকে এগিয়ে যাবো।’

বিজ্ঞাপন

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা ঘিরে নারায়ণপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

বিজ্ঞাপন

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫০

আরো

সম্পর্কিত খবর