Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরের নলডাঙ্গায় মহিলা জামায়াতের নির্বাচনি পথযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮

নলডাঙ্গায় মহিলা জামায়াতের পদযাত্রা

নাটোর: নাটোরের নলডাঙ্গা পৌরসভায় মহিলা জামায়াতের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর সমর্থনে বিশাল পথযাত্রা করেছে। এতে মহিলা জামায়াতের সঙ্গে ছাত্রীসংস্থার নেতাকর্মীসহ কয়েকশত সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভার মহিলা জামায়াতের উদ্যোগে তাদের অফিস থেকে এই নির্বাচনি পথযাত্রা শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মহিলা জামায়াতের নেত্রীরা বলেন, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনি পথযাত্রায় নেমেছি। আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে সবার সামনে পরিচিত হোক। এই প্রত্যাশা সাধারণ জনগণ করে। জনগণের এই প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধাশীল। জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেতে পারে। কোনোরকম সন্ত্রাস, কারচুপি যেন করতে না পারে।

বিজ্ঞাপন

এছাড়াও নির্বাচনি দায়িত্বে যারা থাকবেন তারা যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পথসভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা মহিলা জামায়াতের নেত্রী মোছা. রোকেয়া বেগম, নলডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি হালিমা বেগম, নাটোর সদর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোছা. নাইমা ইসলাম, জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোছা. মোস্তাজিয়া বানুসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর