Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নির্বাচনের মাঠে থাকবে ২৪ প্লাটুন বিজিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫

সংবাদ সম্মেলনে ১৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ১৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সাংবাদিক সম্মেলনে এসব বিষয় জানান।

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে। সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমাদের দায়িত্বপূর্ন এলাকার দুইটি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েনের করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁর সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত রয়েছেন।

অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম, বেইজ ক্যাম্প কমান্ডার সুবেদার মাফুজুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর