Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে শিক্ষক নিয়োগের ভাইভা দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভা দিতে এসে আব্দুর রাজ্জাক নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে মোবাইল কোর্টে ২০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক।

আটক আব্দুর রাজ্জাক পাংশা উপজেলার আশুরহাট এলাকার আব্দুল মাজেদের ছেলে।

জানা গেছে, সকালে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষা ছিল। এ সময় আব্দুর রাজ্জাক নামের এক পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা দেওয়ার সময় তার লিখিত পরীক্ষার খাতার সইয়ের সঙ্গে মৌখিক পরীক্ষার সইয়ের মিল পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে সে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তার লিখিত পরীক্ষা অন্যকেউ দিয়ে দিয়েছিল।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক বলেন, যিনি ভাইভা দিতে এসেছেন পরীক্ষার্থী তিনি নিজেই। কিন্তু ওই পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা অসদুপায় অবলম্বন করে অন্য কেউ দিয়ে দিয়েছেন। এটি তিনি উপস্থিত সবার সামনেই স্বীকার করেছেন। আটক ব্যক্তিকে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর