Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৩ জেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৫

গ্রেফতার হওয়া জেলেরা।

সাতক্ষীরা: সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। এ সময় একটি নৌকা জব্দ করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্যের জলঘাটা খাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার কয়রা গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫), একই উপজেলার দশালিয়া গ্রামের মৃত আনসার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের মৃত মনতেজ মোল্লার ছেলে শাহিনুর মোল্লা (৪৫)।

বিজ্ঞাপন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মিত টহল পরিচালনা করার সময় ওই জেলেদের নৌকাসহ আটক করা হয়।‌ পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০

আরো

সম্পর্কিত খবর