Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকে সন্ত্রাসমুক্ত রাখতে কোস্ট গার্ডের টহল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০

ছবি: সংগৃহীত

বাগেরহাট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সন্ত্রাস দমনে বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে মোংলা ও সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় তারা টহল দেয়।

উপকূল ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্র সমূহে দায়িত্ব পালনে দায়িত্ব পেয়েছেন উপকূল রক্ষা এই বাহিনী। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখছেন তারা।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে-কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর