Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ম পে-স্কেলের দাবিতে হিলিতে কর্মবিরতি

লোকাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২

হিলি রেলওয়ে ও হাকিমপুর উপজেলা পরিষদের কর্মচারীদের কর্মবিরতি।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে একাট্টা হয়েছেন হিলি রেলওয়ে ও হাকিমপুর উপজেলা পরিষদের কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হিলি রেলওয়ে স্টেশন ও উপজেলা চত্বরে যৌথভাবে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আন্দোলনরত কর্মচারীরা দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিন সকাল ১১টায় আয়োজিত এক কর্মসূচিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ে কর্মচারী হিলি শাখার নেতারা। সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বলেন, বর্তমান বাজারে সাধারণ বেতনে সংসার চালানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

বিজ্ঞাপন

একই সুরে সংহতি প্রকাশ করে হাকিমপুর উপজেলা পরিষদ কর্মচারী শাখার নেতারা। তারা জানান, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এখন সময়ের দাবি। অবিলম্বে নবম পে-স্কেল কার্যকর করা জরুরি।

আন্দোলনরত কর্মচারীরা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দ্রুত তাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে নতুন পে-স্কেল ঘোষণা করবে। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর