Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার টাঙ্গাইল আসছেন জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি জনসভায় যোগ নিতে টাঙ্গাইল আসছেন জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় তিনি বক্তব্য দিবেন তিনি।

এদিন তার সঙ্গে আসছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা।

এ দিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

নেতা কর্মীরা জানান, নির্বাচনি জনসভার সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। ভেন্যু পরিদর্শন ও মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এ নির্বাচনি জনসভায় স্মরণকালের জনসমাগমে পরিণত হবে এবং জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে জানান তারা।

টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, নির্বাচনি জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের কর্মী-রুকন মিলিয়ে লাখের ওপরে। আমরা এখনো পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পারছি না কী পরিমাণ লোক হবে। আমাদের প্রিয় নেতার আগমনে আমরা দলীয় নেতা কর্মীরা খুবই উচ্ছ্বসিত। এই জনসভা টাঙ্গাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলীয় প্রধান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলামূলক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জনসভায় টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি, জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

বুধবার টাঙ্গাইল আসছেন জামায়াত আমির
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩

আরো

সম্পর্কিত খবর