Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন: নওশাদ জমির

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০

পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড়: বিএনপি’র আর্ন্তজাতিকবিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে এক নির্বাচনি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পঞ্চাশ বছর পর গবেষণা হলে এমন একটি ইতিহাস হবেন, ২০২৬ সালে যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে বাংলাদেশের মানুষ তার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গেছে। যেমনটি হয়েছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। বাংলাদেশে গার্মেন্টস শিল্প চালু হয়েছিল, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল। বেগম জিয়ার আমলে যেমন অবৈতনিক শিক্ষার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এগিয়ে গিয়েছিল, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।’

বিজ্ঞাপন

বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে নওশাদ জমিরের স্ত্রী ডা. সোনিয়া জামান, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেররুল ইসলাম কাচ্চু, মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতা আকবর আলীর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক নওশাদ জমিরের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন।

মতবিনিময় সভায় জেলার ১০টি শ্রমিক সংগঠনের প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন।

বিজ্ঞাপন

বুধবার টাঙ্গাইল আসছেন জামায়াত আমির
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩

আরো

সম্পর্কিত খবর