Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫

ইশতেহার ঘোষণা করেন পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।

পাবনা: রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, বিমান বন্দর চালু, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন চমক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।

বুধবার (৪ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, জেলা তারবিয়াত সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির নুরুজ্জামান প্রামানিক, আটঘরিয়া আমির মো. নকিবুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

ইশতেহারে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন; শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন; চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন; ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন; কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ, নদী ও জলসম্পদ; আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার ৪৮টি পরিকল্পনা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর