Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

ছবি: সংগৃহীত

পাবনা: পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুকে সমর্থন দিয়ে ঈশ্বরদীতে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা গণপদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের পশ্চিমটেংরী এলাকায় এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের কথা জানান উপজেলার সাহাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমরা বুকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে হাসিমুখে সব জুলুম নির্যাতন সহ্য করে বিগত রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। অনেকেই আপোষ করেছেন, কিন্তু আমরা আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করে কখনো কারও সাথে আপোষ করি নাই। আমরা দলের চেয়ারম্যান ঘোষিত সব রাজনৈতিক কর্মসূচি সব বাধা বিপত্তি উপেক্ষা করে যথাযথভাবে পালন করেছি।

বিজ্ঞাপন

কিন্তু আজ যখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে। তখন সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগারদের পুনর্বাসন করে এবং তাদের সঙ্গে আঁতাত ও আপোষকারীদের সঙ্গে নিয়ে পুনরায় আমাদের ওপর একের পর এক জুলুম-নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিচ্ছেন। তাই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর