Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা ও করিমনের সংঘর্ষে সেনাসদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিক্সা ও করিমনের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া সরকার (৭০) নামের এক সেনাসদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচড় গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁদ মিয়া সরকার একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া বানিজ উদ্দিন সরকারের ছেলে।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া বাড়ি থেকে অটোরিক্সা যোগে পৌর সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিকে আসা একটি করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়াও অটোভ্যানের চালক ও অন্য ২ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয়রা ক্লিনিকে ভর্তি করেন।

বিজ্ঞাপন

শাহজাদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর