Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রতারণার অভিযোগে যুবক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

বগুড়া: জেলা সদরের উদ্দিরগোলা বাজার এলাকায় ফুড ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগে মেহেদী হাসান শুভ নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই বাজারে শাহিনের হোটেলে এ ঘটনা ঘটে। আটক মেহেদী হাসান শুভ বগুড়া সদরের নারুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।

জানা যায়, মেহেদী হাসান শুভ শাহিন হোটেলে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। এসময় তিনি নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিক শাহিনের কাছে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করবেন বলে হুমকি দেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি প্রথমে তা দেখাতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয়দের চাপে একটি আইডি কার্ড দেখালেও তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় দোকানদার ও জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

হোটেল মালিক শাহিন জানান, মেহেদী হাসান শুভ আমার দোকানে এসে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জরিমানা করবেন বলে ভয় দেখান। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মেহেদী হাসানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

বগুড়ায় প্রতারণার অভিযোগে যুবক আটক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর