Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯

খুলনা: খুলনায় রাকিব হোসেন (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া খালপাড় শিশু বাগানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক লবণচরা থানাধীন আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। রাকিব পেশায় একজন রঙ মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, নিজের বাড়িতে যাওয়ার পথে দূর্বৃত্তরা রাকিবকে লক্ষ্য করে গুলি করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর