Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৪

সাতক্ষীরায় অস্ত্র উদ্ধার।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালীতে একটি চিংড়িঘেড়ের মাটিতে পুঁতে রাখা সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ১২টি এয়ারগান, ১৫ বাক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা সুন্দরবনে পালিয়ে যায়।

রিভাইরাইন বর্ডার গার্ড কোম্পানি, নীলডুমুর অতিরিক্তি পরিচালক অধিনায়ক লে. কমান্ডার মো. আব্দুর রউফ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি আইনের আওতায় আনার প্রক্রিয়ায় রয়েছে এবং চোরাকারবারিদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর