Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত নেতা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেরামত আলী নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ঐতিহাসিক দরাসবাড়ি মসজিদ প্রাঙ্গণে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা, রেললাইন স্থাপন, কৃষি ও আমখাত উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধ, স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের অঙ্গীকার করা হয়। পাশাপাশি দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন ও শিল্পায়নের ওপর গুরুত্বরোপ করা হয়।

কেরামত আলী শিবগঞ্জকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের আশাবাদও ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সাবেক আমির সেফাউল মূলকসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর