Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬

মুন্সীগঞ্জ: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না। রাজনীতি করতে হলে মাঠের খেলায় অংশ নিতে হয়। মাঠের খেলায় অংশ নিলে পালিয়ে যেতে হয় না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী সোহেল বলেন, যারা অস্ত্রের রাজনীতি করে, তারা জনগণের সামনে দাঁড়াতে পারে না। এমন রাজনীতির পরিণতিতে পালিয়ে যেতে হয়। এ কারণেই আপনারা পালিয়েছেন, আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির ৩০০টি সংসদীয় আসনে ৯ থেকে ১০ হাজার নেতা রয়েছেন, যারা এমপি প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু দল সবার হাতে মনোনয়ন তুলে দিতে পারে না। বিএনপি সব নেতাকর্মীকেই সম্মান করে। তবে যার মাধ্যমে এলাকায় উন্নয়ন সম্ভব, দল তাকেই মনোনয়ন দিয়েছে।

এসময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।

জনসভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন পুস্তি, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে ইরাদত মানু, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর