Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তার আত্মীয় বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)। আহতদের মধ্যে কাইয়ুম দেওয়ানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান জানান, কাইয়ুম নারায়ণগঞ্জে ব্যবসা করেন। শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে তিনি গ্রামের বাড়িতে আসেন। আসর নামাজের পর বাবার কবর জিয়ারতের উদ্দেশে বের হলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের পিয়াস ও শাহাদাতসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে কাইয়ুম গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, বিকেল ৫টা ২০ মিনিটে আহতদের হাসপাতালে আনা হয়। কাইয়ুম দেওয়ানের পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়। অপর আহত শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পিয়াসের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর