Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মৌচাক’-এর কারখানায় অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা ও মালিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ২২:৩৬

নাটোর: জেলায় ‘মৌচাক’-মিষ্টান্ন ভান্ডার এন্ড বেকারীজের কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আরিফ-কে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিরাপদ খাদ্য আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে কারখানার মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। অর্থ পরিশোধ না করা পর্যন্ত কারখানা মালিক আরিফ-কে পুলিশ হেফাজতে নেয়া হয়। সেই সঙ্গে চানাচুর কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, মেয়াদবিহীন পাউরুটি, চানাচুর উৎপাদন, সংরক্ষণ, পোড়া তেল, পচা উপাদান ব্যবহার, নোংরা অপরিচ্ছন্ন জায়গায় খাদ্য তৈরিসহ প্রতিষ্ঠানটিতে নিয়ম বহির্ভূত কার্যক্রম বা অনিয়ম চিহ্নিত হওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার পরপরই মৌচাকের মালিক আরিফকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই অভিযোগে ‘মৌচাক’-এর এই কারখানাটিকে জরিমানা করা হয় এবং স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছিল।

অভিযান চলাকালীন সময়ে ক্ষুব্ধ লোকজন জানান, এমন নোংরা জায়গায় খাবার তৈরি করে এবং নোংরা জিনিসপত্র ব্যবহার করে মেয়াদবিহীন খাবার তৈরি করেও মৌচাক বেকারি এবং মিষ্টান্ন ভান্ডার ভোক্তার কাছ থেকে পণ্যের সবচেয়ে বেশি মূল্য আদায় করেন।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর