Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৫ ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ২১:২৮

অভিযান।

পাবনা: পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদফতর পাবনার সহকারী পরিচালক (এডি) ইউসুফ আলীর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মঞ্জু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর