Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে শিশু আদালতের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

যশোর: বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে যশোরে পৃথক একটি শিশু আদালতের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫ম তলায় ফিতা কেটে এ আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম। ইউনিসেফের আর্থিক সহযোগিতা এবং আইন ও বিচার বিভাগের এসআরসি প্রকল্পের সহায়তায় শিশু আদালতটি স্থাপন করা হয়েছে।

এর আগে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও যশোরের প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এস এম মোর্শেদ।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম শিশু বিচার ব্যবস্থা ও ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও থানার কার্যক্রম সংশ্লিষ্ট আইনগত দিকনির্দেশনাও প্রদান করেন।

পারিবারিক সুরক্ষা, বিরোধ মীমাংসা ও প্রবেশন বিষয়ে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইনুল হক। শিশুর আইনগত প্রতিনিধিত্ব, আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশু এবং বিকল্প পরিচর্যা বিষয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান।
কর্মশালায় ৩০ জন প্যানেল আইনজীবী অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

যশোরে শিশু আদালতের উদ্বোধন
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

আরো

সম্পর্কিত খবর