Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসভায় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন রুমিন ফারহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৩

ব্রাহ্মণবাড়িয়া: নিজ সংসদীয় এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল ও বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত জনসভা ও পথসভায় তিনি এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পৌরসভা গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

জনসভায় বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘তিনি নিজ এলাকার হাসপাতালেই নিজের চিকিৎসা নেবেন। আমি সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়নমূলক কাজগুলো করে যাব। যদি এসব কাজ বাস্তবায়ন করতে না পারি, তাহলে পাঁচ বছর পর নির্লজ্জের মতো ভোট চাইতে আসব না।’

বিজ্ঞাপন

জনসংযোগ ও পথসভার উদ্দেশে সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এলাকাবাসী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। কেউ কেউ প্রতীকী উপহার হিসেবে তার নির্বাচনি প্রতীক ‘হাঁস’ উপহার দিচ্ছেন। বিজয়নগরের চান্দুরা ডাকবাংলো এলাকায় জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের প্রতীক ‘হাঁস’-এর পক্ষে স্লোগান দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর