Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেল সম্প্রসারণ করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৩

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলার রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামকে ধ্বংস করার জন্য জামায়াত যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন। জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি।

বিজ্ঞাপন

নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে। নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ অন্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর