Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারের গুলিতে নিহত শিশু হুজাইফা চিরনিদ্রায় শায়িত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু হুজাইফা আফনানক (৯) চিরনিদ্রায় শায়িত হলো নিজ এলাকার কবরস্থানে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছি বিজ্র এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিন সকাল থেকেই হুজাইফাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করেন স্থানীয় মানুষ। জানাজার আগে নেমে আসে শোকের ছায়া। এলাকার সবার প্রিয় ছোট্ট শিশুটিকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছে পুরো লম্বাবিল এলাকা। কবরস্থানে মা-বাবার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

বিজ্ঞাপন

জানাজার নামাজে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনে বিএনপির প্রার্থী শাহাজাহান চৌধুরী, জামায়াদে ইসলামীর প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও এলাকার শত শত মানুষ।

জানাজা শেষে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দাবি করেন, সীমান্ত এলাকায় যেন আর কোনো নিরীহ মানুষ, বিশেষ করে শিশু প্রাণ হারাতে না হয় সে জন্য সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি আরও জোরদার করতে হবে।

একই সঙ্গে তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী যেন সীমান্ত এলাকায় বসবাস করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত না হলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা আফনান। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর