Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পের বাইরে বসবাসকারী ১০০০ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। এ অভিযানে এখন পর্যন্ত অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ও আশপাশের এলাকায় এ অভিযান শুরু হয়।

যৌথবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সহিংসতা এড়াতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। এর অংশ হিসেবে ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হচ্ছে। আটক হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা হলেও, তারা পরিবার নিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার আওতায় এনে ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ বলেন, ‘ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকার বার্মা কলোনিসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল ও বসবাস রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ইরানকে নতুন ৫ শর্ত ট্রাম্পের
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫

আরো

সম্পর্কিত খবর