Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৯

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।

কক্সবাজার: কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম ও কর্মময় জীবন নিয়ে জেলা পর্যায়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস), ঢাকার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের শতাধিক দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে। পাশাপাশি তার জীবন ও রাজনৈতিক ভূমিকা নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে।

বিজ্ঞাপন

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা রাশেদ মোহাম্মদ আলী এবং কক্সবাজার জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরোয়ার রোমন, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক ইসহাক আসিফ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবুল আলা।

এ ছাড়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন এক ভিডিও বার্তায় প্রদর্শনীর সফলতা কামনা করেন এবং দেশব্যাপী এ ধরনের আয়োজনের জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এম. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, নাট্যবিষয়ক সম্পাদক বিভান বাদল, নির্বাহী সদস্য অরণ্য পাশাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক সূত্র জানায়, ইতোমধ্যে দেশের আটটি বিভাগীয় শহরসহ বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত তিনটি জেলায় এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা, দিনাজপুর, বরিশাল, রংপুর, খুলনা, বগুড়া, সিলেট, রাজশাহী, ফেনী, ময়মনসিংহ ও চট্টগ্রাম।

বিজ্ঞাপন

রাজধানীর ৯ স্থানে গণজমায়েত নিষিদ্ধ
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর