Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়ল ৭ বসতঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮

কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

কক্সবাজার: জেলার কুতুবদিয়ায় বিদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং কুতুব শরীফ দরবার সংলগ্ন পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৬টার দিকে দরবারের পাশের একটি বসতঘরে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কুতুবদিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল আহমদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মো. রিদোয়ান, মাওলানা ফুরকান, কলিম উদ্দিন, রুহুল আমিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ ও আবু তাহেরের বসতঘর পুড়ে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বসতঘরসহ আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে। হঠাৎ আগুনে সব হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সরকারী সহায়তা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর