Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ১৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক অধিনায়ক রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, রোববার ভোরে দৌলতপুর উপজেলার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মো. লিটন আলী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক লিটন আলী দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত এলাহি মণ্ডলের ছেলে।

এছাড়া কাজীপুর ও চরচিলমারী বিওপির আওতাধীন এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৭ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় হেরোইন, মদ, চকলেট বাজি ও ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জব্দ করা মালামাল আইনানুগভাবে নিষ্পত্তির কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর