Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে হেনাস্তার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৮

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

নোয়াখালী: নোয়াখালীতে নির্বাচনি প্রচারে হামলা, কটূক্তি ও হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শহর প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি নাজনীন আক্তার।

তিনি বলেন, দেশব্যাপী একটি পক্ষ পরিকল্পিতভাবে নারীদের ওপর হামলা চালিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করছে। বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত সমর্থিত নারীদের নির্বাচনি প্রচারে বাধা ও হেনস্তা কোনোভাবেই কাম্য নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু নারীদের অধিকার হরণকারী একটি দল কর্মজীবী নারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বিক্ষোভের আগে সমাবশে শহর কর্মপরিষদ সদস্য হালিমা খাতুন অশ্রুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলী, শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া প্রমুখ।

পরে জেলা মহিলা জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর