Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জাপা’র ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন দিয়ে জাতীয় পার্টির (জাপা) একাংশের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টর দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িতে বিএনপির সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাপার রাজনীতি ত্যাগ করেন কেন্দ্রীয় নেতা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতারা।

আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রার্থীকে সমর্থন দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য গোলাম মোস্তফা বাবু মন্ডল, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম। তার নেতৃত্বে জাপার ২শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করে।

বিজ্ঞাপন

বিএনপিতে যোগ দেওয়া আরো নেতারা হলেন- সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা, জাপা নেতা রানা মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী নেতাকর্মী।

নবাগতদের স্বাগত জানিয়ে বরণ করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতালা) আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিএনপিতে যোগ দিয়ে অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়া মানেই বিএনপি। এখানে যত উন্নয়ন হয়েছে। সবই বিএনপির নেতৃত্বে। শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যোগদান করেছি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন হবে।

বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মী জিএম কাদের বিরোধী (আনিসুল-রুহুল হাওলাদার) অংশের বলে জানিয়েছেন জাপার কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা বাবু মন্ডল।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতালা) আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় অভিনন্দন জানাই। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণতন্ত্রমনা মানুষ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়া তারই প্রমাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর