Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১১

নিহতের মা ও অভিযুক্ত স্বামী। ছবি: সংগৃহীত

কক্সবাজার: জেলার উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার শাশুড়িও গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড-১১ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্যাম্প সংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী বলি আমিন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী খুরশিদাকে ছুরিকাঘাত করেন। এতে খুরশিদা গুরুতর আহত হন। আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন আইআরসি আইপিডি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার্ড করেন। তবে সেখানে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক খুরশিদাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনায় আহত হন অভিযুক্ত স্বামী বলি আমিন ও তার শাশুড়ি লায়লা বেগম। তাদেরও আইআরসি আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত খুরশিদা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড-১১ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোহাম্মদ সালাম। আহত লায়লা বেগম নিহত খুরশিদার মা।

ক্যাম্প সূত্রে জানা গেছে, এটি তার স্বামী বলি আমিনের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী আগে মারা গেছেন। অভিযুক্ত বলি আমিনের পিতা বশির আহমেদ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, এ ঘটনায় ক্যাম্প প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর