Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিষ্কৃত জনপ্রতিনিধিদের পুনর্বহাল করা হবে: ফারুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৯

কক্সবাজার-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, দেশের পটপরিবর্তনের পর কোথাও গণহারে জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়নি। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে চকরিয়া–পেকুয়া এলাকায় জনপ্রতিনিধিদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচিত হলে এসব জনপ্রতিনিধিকে পুনর্বহাল করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মগবাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল ফারুক বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ মানে জনগণের অধিকার হরণ করা। যারা অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করে এই কাজ করেছে, তাদের জবাব জনগণ ভোটের মাধ্যমেই দেবে।

বিজ্ঞাপন

জনসভায় আরও বক্তব্য দেন চকরিয়া পৌরসভার আমির আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা বিপ্লব।

বক্তারা বলেন, চকরিয়া-পেকুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে বৈষম্য ও অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণ এর উপযুক্ত জবাব দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দোহারে গরুর দৌড় [ছবি]
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬

আরো

সম্পর্কিত খবর