Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দোহারে গরুর দৌড় [ছবি]

হাবিবুর রহমান
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋতু বৈচিত্র্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলার গ্রামে-গঞ্জে আগে অনেক উৎসবের আয়োজন হতো। যন্ত্রযুগের আবির্ভাবে হারিয়ে যাচ্ছে বাঙালি সংস্কৃতির অনেক সঙ্গ ও অনুষঙ্গ। তবে কিছু কিছু উৎসব এখনো ধরে রাখার চেষ্টা করছে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো। কালের বিবর্তনে দেশের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা হারানোর পথে থাকলেও কোথাও কোথাও এটির নিয়মিত আয়োজন এখনো চোখে পড়ে। সম্প্রতি ঢাকার উপকণ্ঠে দোহার উপজেলার সুন্দরী পাড়া খেলার মাঠে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা । সেই প্রতিযোগিতা দেখার জন্য জড়ো হয় হাজারো মানুষ। এ অঞ্চলে এই দৌড় প্রতিযোগিতা খুবই জনপ্রিয়।  সেজন্য প্রতিবছর সুন্দরী পাড়া রূপালী যুব সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতার কিছু চিত্র ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর